গোপালগঞ্জে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান সূচি শুরু
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠান সূচি শুরু হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমীর সহযোগিতায় সোমবার (৭ আগস্ট) বেলা ১১ টায় চিত্রাংকন প্রতিযোগিতা ও দুপুর ১২ টায় কুইজ প্রতিযোগিতা শহরের জেলা শিশু একাডেমীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
গোপালগঞ্জ জেলা শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক অফিসার মোঃ শরিফুল ইসলাম বলেন, চিত্রাংকন প্রতিযোগিতার ‘ক’ বিভাগে শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় । এ বিভাগে চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল উন্মুক্ত। ‘খ’ বিভাগে ৪র্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ‘গ’ বিভাগে ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় । খ বিভাগে চিত্রাকনের বিষয় ছিল ‘বঙ্গমাতার জন্মভূমি’ । ‘গ’ বিভাগে চিত্রাকনের বিষয় ছিল ‘বঙ্গমাতার প্রতিকৃতি’।
ওই কর্মকর্তা আরো জানান, এরপর দুপুর ১২ টায় ‘ক’ ও ‘খ’ বিভাগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । ‘ক’ বিভাগে ৫ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থী ও ‘খ’ বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় । কুইজের বিষয় ছিল ‘ বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ’।
চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগি অংশ নেন। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম মঙ্গলবার পুরস্কার বিতরণ করবেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্ম বার্ষিকী উদযান উপলক্ষে জেলা প্রশাসন গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ৮ আগস্ট সকাল ১০ টায় গোপালগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রাতিষ্ঠানে বঙ্গমাতার প্রতিকৃতিতে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করবেন।
সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বেলা সাড়ে ১১ টায় শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত দুঃস্থ ও অসহায় মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেসিন বিতরণ করা হবে।
এরপর সেখানে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিশুকিশোরদের হাতে পুরস্কার তুলে দেবেন জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম।
বাদ যোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট জামে মসজিদ, কেন্দ্র্রীয় সার্বজনীন কালিবাড়িসহ জেলার অন্যান্য মসজিদ, মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুবল আলম বলেন, সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ সোমবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানসূচি শুরু হয়েছে। আগামীকার মঙ্গলবার শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সেলাই মেসিন বিতরণ, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মসজিদ, মন্দির, উপসনালয়ে প্রর্থনার মধ্য দিয়ে বঙ্গমাতার ৯৩ তম জন্মবার্ষিকী তাঁর নিজ জেলা গোপালগঞ্জে উদযাপিত হবে।
উল্লেখ্য, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেনু। তার পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম।
(এমএস/এএস/আগস্ট ০৭, ২০২৩)
