মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুরে ট্রাকের ধাক্কায় হাসিব হাসান আল রাব্বি (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। 

রাব্বিই.টি. ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পঞ্চম বর্ষের ছাত্র। নিহতের পিতার নাম ওয়াজেদ আলী।

জানা গেছে, ঘটনার দিন দুপুরে মাগুরা শহরের একটি ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। এবং মাগুরা- ঝিনাইদহ সড়কের জেলখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকেরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(বিএস/এসপি/আগস্ট ০৭, ২০২৩)