গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৮০ পিস ইয়াবাসহ ৩ ব্যাক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া  উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ভৈরব নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম।

আটককৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার ভৈরবনগর গ্রামের মৃত খগেন বালার ছেলে রমেশ চন্দ্র বালা (৪৮), একই গ্রামের প্রহলাদ ঢালীর ছেলে সাগর ঢালী (২৫) ও কোটালীপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামের মৃত হান্নান শিকদারের ছেলে ইয়াদুল শিকদার (৩০)।

এতথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলম বলেন, দীর্ঘদিন ধরে আটককৃতরা ডুমুরিয়া ইউনিয়নের ভৈরবনগর এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তাদের টুঙ্গিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

(এমএস/এএস/আগস্ট ০৮, ২০২৩)