তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার বেলা ১১ টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের পর সমাধিসৌধের বেদীর পাশে কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করা হয়। বিউগলে বেঁজে ওঠে শোকের মূর্ছনা। স্বেত শুভ্র কালো কারুকার্য খচিত শাড়ি পরিহীত প্রধানমন্ত্রীকে শোকার্ত দেখাচ্ছিল। বঙ্গবন্ধুর সমাধি সৌধে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ফাতেহাপাঠ ও পিতা বঙ্গবন্ধু, মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন । দোয়া-মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা নওয়াব আলী। এসময় দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।

পরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ১২ টা ২ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী এ কর্মসূচীতে অংশ নেন। রাষ্ট্রীয় এসব কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধূরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চীফ হুইপ নূর-ই- আলম চৌধূরী লিটন জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা জানান।

পরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী অফিফা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ, গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা কোটালীপাড়া পৌরসভা, টুঙ্গিপাড়া পৌরসভা, জাতীয় বিশ্ববিদ্যালয়, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড , জেলা ও উপজেলা কমান্ড, গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, গোপালগঞ্জ চেম্বার অব কমার্স, সোনালী ব্যাংক , কৃষি ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণীব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মিল্কভিটা, শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল, এ্যাসেনশিয়াল ড্রাগস, শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বঙ্গবন্ধু দরিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), পরিবেশ অধিদপ্তর, বিএনসিসি, শিক্ষা প্রতিষ্ঠান, দপ্তর, স্কাউট, ডিবি ক্লীন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক , শ্রমজীবী , পেশা জীবি সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ , জাতীয় ৪ নেতা ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ূ এবং দেশ জাতির সমৃদ্ধি ও কল্যাণে প্রর্থনা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবন থেকে দোয়া-মোনাজাতে অংশ নেন।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া আসেন। সঙ্গে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের ছোট কন্যা শেখ রেহানা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজা অনুষ্ঠানে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধূরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি , কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি , শাহাজাহান খান এমপি, জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন অহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক , তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ , ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর চাচা বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ্যাসেসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, মীর্জা আজম এমপি, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এমপি, আফম বাহাউদ্দিন নাছিম এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস্ পরশ,প্রধানমন্ত্রীর এপিএস২ গাজী হাফিজুর রহমান লিকু, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শিহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহসভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র শেখ রকিব হোসেন, শেখ তোজাম্মেল হক টুটুল, মতিয়ার রহমান হাজরা উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, অসীম কুমার বিশ্বাস সহ ৩ বহিনীর প্রধান, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর শাহদৎ বর্ষিকীতে মসজিদ মন্দিরে প্রার্থনা

বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মসজিদে সমজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া গোপালগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ি,লেকপাড় লোকনাথ মন্দির সহ জেলার সব মন্দির, গীর্জা ও ধর্মীয় উপসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
তোরন

শোক দিবস উপলক্ষে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত ১৫৪ কিঃমিঃ সড়কে কালো কাপড় দিয়ে অসংখ্য তোরন নির্মান করে শোকাবহ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় পর্যন্ত পথে পথে কালো পতাকা টানানো হয়েছে। টুঙ্গিপাড়ার সর্বত্র উড়ছে কলো পতাকা। টাঙ্গানো হয়েছে ব্যানার, ফ্যাস্টুন ।

টুঙ্গিপাড়ায় শোকার্ত মানুষের ঢল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ২ টা ৫৮ মিনিটে টুঙ্গিপাড়া থেকে ঢাকা উদ্দেশ্যে হেলিকপ্টারে রওনা দেন। তারপর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শোকার্ত মানুষের ঢল নামে। তারা শোকের চিহৃ কলো ব্যাচ বুকে ধারন করে পুস্পস্তবক, ফুলের তোড়া ও ফুল নিয়ে সমাধিসৌধ কমপ্লেক্সে আসেন। শতাব্দীর মহানায়কের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর জন্য দোয়া মোনাজাত করেন। ৭৫ এর ১৫ আগষ্টের কথা স্বরন করে তারা বঙ্গবন্ধুর জন্য কাঁদেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত আওয়ামী লীগ, সহযোগি, ভাতৃপ্রতিম, শ্রমজীবি, পেশা জীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার নেতা কর্মী শোকার্ত পরিবেশে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন বয়সের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে এসে পুস্পস্তবক অর্পন করেন। দিন ব্যাপী চলে শ্রদ্ধা নিবেদনের পালা। ফুলে ফুলে ছেয়ে যায় সবার সেরা বাঙ্গালী বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার সমাধিসৌধ।

মাসব্যাপী কর্মসূচী

১ আগস্ট থেকে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় মাস ব্যাপী শোক দিবসের কর্মসূচী শুরু হয়। মঙ্গলবার জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে সবচেয়ে বেশি শোকার্ত মানুষের সমাগম ঘটে।

খাবার বিতরন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলার ৫৪ টি ওয়ার্ড ও কোটালীপাড়া উপজেলার শতাধিক স্থান সহ মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় খাবার বিতরণ করা হয়। এছাড়া গোপালগঞ্জ জেলার ৬৮ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, বিভিন্ন গ্রামে মিলাদ ও দোয়া মাহফিল শেষে গরীব মানুষের মধ্যে খাবার বিতরন করা হয়।

গোপালগঞ্জ,মুকসুদপুর,কোটালীপাড়া পৌর এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বনিক সমিতি, ব্যবসায়ী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্য দোয়া মোনাজাত শেষে খাবার বিতরন করা হয়।

(টিবি/এএস/আগস্ট ১৫, ২০২৩)