মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. মান্নান মোল্যা (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে কালিশংকরপুর বিদ্যালয়ে করনিক পদে চাকুরী করতেন। মৃত মান্নান মোল্লা ওই গ্রামের মৃত কাওসার মোল্লার পুত্র।
আজ শুক্রবার সকালে কালিশংকরপুর গ্রামে বাড়ীতে টিনের ঘরের উপর গাছের ডাল কাটতে উঠলে তিনি বিদ্যুৎতায়িত হন। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিশংকরপুর নতুন বাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৃত মান্নান মোল্লা কালিশংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেরানী পদে কর্মরত ছিলেন। তিনি মৃত্যু কালে স্ত্রী, ২ ছেলে, এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্টে মান্নান মোল্লা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(বিএস/এসপি/আগস্ট ১৮, ২০২৩)
