গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতিক অনুষ্ঠান
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বর্ণিল সাজে সেজে অংশ নেন। এ শোভাযাত্রায় অংশ নিয়ে তারা আনন্দ উল্লাস প্রকাশ করেন। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবউদ্দিন আজম, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত সহ আরো অনেকে বক্তব্য।
পরে কাটা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক।
এরপর জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীরা সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সংগীত, নৃত্য ও ও আবৃত্তি পরিবেশন করেন।
সংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে শেখ হাসিনার অবদান উপস্থাপন করা হয়।
(এমএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৩)
