গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে পিকআপ চাপায় শওকত মীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শওকত মীরের বাড়ী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কাঁচনা গ্রামে।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, শওকত মীর সকালে মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি পিক-আপ চাপা দিলে মারাত্মক আহত হন।

পরে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(টিবি/এসপি/অক্টোবর ০২, ২০২৩)