শাহ্ আলম শাহী, দিনাজপুর : সংসদ সদস্য হতে পদত্যাগ করেছেন,দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যানের তারিকুল ইসলাম তারিক। বৃহস্পতিবার (৩০ নভেম্বর)  তার নিজ দপ্তরে পদত্যাগপত্রে স্বাক্ষর করছেন তিনি।

এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম শরীফুল হকের কাছে পদত্যাগপত্র জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে প্রার্থিতার কারণে তিনি পদত্যাগ করছেন।

রীতিমত দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা তিনি।
চিরিরবন্দর ও খানসামা উপজেলা নিয়ে দিনাজপুর-৪ আসন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী টানা তৃতীয়বারের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দেন।

দুপুরে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা সদ্য সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক স্বতন্ত্র প্রার্থী হিসবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের বর্ত্তমান কার্যনির্বাহী সদস্য।

এ বিষয়ে তরিকুল ইসলাম জানান, 'আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দীর্ঘ সময় মাঠে রাজনীতি করছি। মানুষের জন্য কাজ করছি। ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান হয়েছি। রাজনীতির পুরোটা সময় এলাকার মানুষের জন্য দিয়েছি। দলীয় মনোনয়ন চেয়েছিলাম পাইনি। যেহেতু স্বতন্ত্র প্রার্থী হতে কোনো বাধা নেই, তাই ভোটারদের ভালোবাসা নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি।’

(এসএএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)