বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আ.লীগের বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এম.পি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এম.পি আজ শনিবার(১৬ ডিসেম্বর)বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
পরে বেদী পাশে তারা কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর পবিত্র ফাতেহাপাঠ করে তারা বঙ্গবন্ধু, ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনা দোয়া-মোনাজাতে অংশ নেন তারা । প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘয়ুর জন্য।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ , মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
(এমএস/এএস/ডিসেম্বর ১৬, ২০২৩)
