গোপালগঞ্জে বাসের ধাক্কায় উপ সহকারী কৃষি কর্মকর্তা নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাসের ধাক্কায় উপ সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস মল্লিক (৪০) নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কেরগোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দিতে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মোটর সাইকেলে করে সদর উপজেলার গোপীনাথপুর কর্মস্থল থেকেগোপালগঞ্জসদর উপজেলা অফিসে ফিরছিলেন দেবদাস মল্লিক। এসময় মোটর সাইকেলটি ফকিরকান্দি এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাসী বাস পিছন থেকে ধাক্কা দিলে মহাসড়কের উপর ছিটকে পরেন। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে দেবদাস মল্লিক নিহত হন।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরহেদ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। দুর্ঘটনার খবর শুনে গোপালগঞ্জ কৃষি সসম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক আ: কাদের সরদারসহ সহকর্মীরা ছুটে যান। এসময় তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহত উপ সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস মল্লিক পিরোজপুর জেলার সরূপকাঠি থানার পুরুবুনিয়া গ্রামের যোগেন্দ্রনাথ মল্লিকের ছেলে।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৭, ২০২৩)
