গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৬শ’ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার কোটালীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখের ব্যক্তিগত পক্ষ থেকে ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ৪টি করে খাতা, কলম, পেন্সিল তুলে দেন অতিথিরা। এছাড়া ওই ৩ বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণির ৩ জন করে মোট ৪৫ জন মেধাবী শিক্ষার্থী হাতে একটি করে উপহারের মগ তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সরকার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মধু সূদন দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ শেখের বলেন, আমি ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছিন্নমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬শ’ শিক্ষার্থীর মাঝে আমার ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। এছাড়া ৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে একটি করে মগ উপহার দিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ভাল রেজাল্টের মনোভাব সৃষ্টির লক্ষ্যে আমি এসব শিক্ষা উপকরণ বিতরণ করেছি।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৩)