গোপালগঞ্জে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ও বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে জেলা শিশু একাডেমিতে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাংকন প্রতিযোগিতায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ শিশু শিক্ষার্থী প্রতিযোগী অংশ নেয়।
দুপুরে জেলা শিশু একাডেমির প্রশাসনিক ভবনে জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মনোজ কুমার সাহা ও সঞ্জয় বিশ্বাস।
পরে অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
(এমএস/এএস/ডিসেম্বর ২০, ২০২৩)
