‘একাত্তরের প্রেতাত্মারা নির্বাচন বানচাল করতে সক্রিয়’
গোপালগঞ্জ প্রতিনিধি : ১৯৭১ ও ১৯৭৫ সালে বাংলাদেশ ধ্বংসের প্রেতাত্মারা আজও নির্বাচন বানচাল করতে সক্রিয় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতো বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।
নাজমা বলেন, ১৯৭১ ও ১৯৭৫ সালে বাংলাদেশ ধ্বংসের প্রেতাত্মারা আজও নির্বাচন বানচাল করতে সক্রিয়। আমরা ষড়যন্ত্র কারীদেরকে উপেক্ষা করে দেশ বাঁচাতে ও দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে জনগন শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, কোন অপশক্তি শেখ হাসিনাকে পরাজিত করতে পারবে না। স্বাধীনতা বিরোধীরা দেশের ক্ষতি করতে যতই চেষ্টা করুক না কেন আওয়ামী লীগ তাতে ভয় পায়না। কারণ দেশের জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছেন।
বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি সোফিদা আক্তার জোনাকি, বর্নি ইউপি চেয়ারম্যান মিলিয়া আমিনুল, আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান মন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দুলালী রানী মন্ডল, সাধারণ সম্পাদক কুলসুম খানম, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সজল মাহমুদ প্রমূখ।
(টিবি/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৩)
