গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচনী এলাকার জনসভায় পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি দুপুর দুইটার দিকে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠের জনসভায় পৌঁছান। সঙ্গে আসেন ছোট বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা কোটালীপাড়ার জনসভায় পৌঁছালে লাখো জনতা স্লোগানে স্লোগানে তাদের বরণ করে নেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা হাত নেরে জনতার এই অভিনন্দনের জবাব দেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। এতে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

জনসভার স্থলে প্রধানমন্ত্রী আগমনের চার ঘণ্টা আগেই শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)