গোপালগঞ্জ প্রতিনিধি : ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটেঢাকা বিভাগীয় সাউথফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ জেলা। আজ রবিবার গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালেঢাকা জেলাকে ১১৭ রানে হারায় গোপালগঞ্জ জেলা। তবে আবহাওয়া খারাপ থাকায় ৫০ ওভারের মাচ নেমে আছে ৩৮ ওভারে। 

টসে জিতে প্রথমে ব্যাটিং করে গোপালগঞ্জ জেলা নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান করে। জবাবে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গোপালগঞ্জ জেলার বোলিং তোপে ৩৭.৫ ওভাবে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৭৪ রানসংগ্রহ ঢাকা জেলা।

গোপালগঞ্জের শেখ হাসান এই ম্যাচে ৯৬ রান ও সামীর ৫৮ রান করেন। গোপালগঞ্জ দলের ফেরদৌস ৪ টি ও মাহিম ৩ টি উইকেট নেন। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোপালগঞ্জের শেখ হাসান।

বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবোয়ের আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

এ সময় ক্রিকেট আহবায়ক কমিটির সদস্য সচিব আলী নাঈম খান জিমি, সদস্য মো নজরুল ইসলাম নান্টু, নোমান হোসেন তমাল, মহাসিন মিয়া, শেখ মাহবুব আহম্মেদ কুটি, গোপালগঞ্জ জেলা ক্রিকেট দলের প্রশিক্ষক সমীর রায় মধু, শেখ কামাল ক্রিকেট স্টেডিমের প্রশাসক মো: জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

ক্রিকেট আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলী নাঈম খান জিমি বলেন, এ টুর্নামেন্ট থেকে মেধাবী খেলোয়াড় বাছাই করে ঢাকা সাউথ অনূর্ধ্ব-১৫ দল গঠন করা হবে এবং সেখান থেকে জাতীয় দলের জন্য খোলোয়াড় বাছাই করা হবে।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৩)