কবি গাজী লতিফ আর নেই
গোপালগঞ্জ প্রতিনিধি : প্রগতি শেখক সংঘের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি লিটল ম্যাগাজিন দূর্বার সম্পাদক কবি গাজী লতিফ (৬২) আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটউটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে..... রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন।
কবি গাজী লতিফ জাতীয় কবিতা পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি , বিল্ডফর নেশনের সহ-সভাপতি , খেলা ঘরের সহ-সভাপতি, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তার মৃত্যুতে জাতীয় কবিতা পরিষদ, প্রগতি লেখক সংঘ, বিল্ড ফর নেশন, উদীচী, খেলঘর সহ বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর দুঃখ ও শোক প্রকাশ করা হয়েছে। সমবেদনা জানানো হয়েছে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি।
(টিবি/এসপি/জানুয়ারি ০২, ২০২৪)
