‘সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে’
গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেছেন, অত্যান্ত সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের মাঝে অনেক উৎসাহ দেখা গেছে। তবে শহর থেকে গ্রামে ভোটারদের উপস্থিতি বেশি ছিল।আইনশৃংখলা বাহিনী তৎপর ছিল। যদিও বিরোধী চক্র চেয়েছিল সুষ্ঠু নির্বাচনকে বাঁধা দেয়ার জন্য।
আজ রবিবার বিকালে গোপালগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আরো বলেন, সরকারে যেটা চাহিদা ছিল, নির্বাচন কমিশন যেটা করতে চেয়েছিল সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সেটাই হয়েছে। মানুষ উৎসাহ ও আগ্রহ নিয়ে ভোট দিয়েছে।
এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা সাথে ছিলেন।
(টিবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)
