তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি  ইয়াফেস ওসমান শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বুধবার সকাল ১০ টার দিকে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।

পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থেকে এ মহান নেতার প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পবিত্র ফাতেহা পাঠ করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় প্রর্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি ।

এসময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহা-পরিচালক মোহাম্মদ মুনীর চৌধূরী, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, পারমানবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা সেলের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল হক সহ মন্ত্রণাল,অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৪)