গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১৫৪টি মামলায় জব্দকৃত গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও বিদেশী মদসহ বিভিন্ন মামলার আলামত ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রিজেরপাশে মামলার আলামত ধ্বংস করা হয়।

মামলার জব্দকৃত ২৯ বোতল বিদেশী মদ, ৯৩ কেজি গাজা, ৩ হাজার ৫শ ১৩ বোতল ফেন্সিডিল, ৩ হাজার ৪ শ ৩৭ পিস ইয়াবা, ৯৬ বোতল সয়াবিন তেল, ডাল, শার্ট, লুঙ্গি, কাপড় সহ বিভিন্ন মালামাল ভেঙ্গে পুড়িয়ে দেয়া হয়।

এসময় গোপালগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: শাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: ফিরোজ মামুন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনুশ্রী রায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: রুবেল শেখ ও মতিউর রহমান, প্রশাসনিক র্কর্মকর্তা মনিরুল ইসলাম, কোর্ট ইন্সপেক্টর মো: সিরাজুল ইসলাম, মালখানার কর্মকর্তা এস,আই আব্দুল মাজেদ, সদর থানার এস,আই মো: মারিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৪)