রিয়াজুল রিয়াজ, ফরিদপুর থেকে : প্রতিদিনের মতো আজ শনিবারেও এ কে আজাদের পক্ষে ফরিদপুর সদর আসনের আরও চারটি ইউনিয়নে সংসদ সদস্য এ কে আজাদের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ কে আজাদের পক্ষে শীতার্ত গণমানুষের মাঝে যেসব স্থানে কম্বল বিতরণ করা হয়েছে, তা হচ্ছে- ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের মতিয়ার কুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, মাচচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণ, ইশান গোপালপুর ইউনিয়ন ও কৈজুরি ইউনিয়নের কবি জসিমউদদীন স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণ।

উক্ত অনুষ্ঠানগুলোতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মাচচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ মুন্সী, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শেখ মাহাতাব আলী মেধু, ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সাবেক জেলা আওয়ামী লীগনেতা এডভোকেট বদিউজ্জামাল বাবুল, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, হা-মীম গ্রুপের পরিচালক মো. বেলাল হোসেন, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর উপজেলা আওয়ামী লীগনেতা ফকির মো. বেলায়েত হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যার এবারও হামীম গ্রুপের কর্ণধার ও ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদের নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে ফরিদপুর পৌরসভাসহ ফরিদপুর সদর আসনের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে অসহায় ও শীতার্ত মাবুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

(আরআই/এসপি/জানুয়ারি ২০, ২০২৪)