গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গণমাধ্যম কার্মীদের নিযে ‘বিকল্প পন্থায় বিরোধ নিষ্পত্তির পথসমূহ এবং উপকারিতা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন মঙ্গলবার গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে।

গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট খাঁন মো. শহীদ ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ ইব্রাহিম মিয়া, ম্যানেজার সোনিয়া সুলতানা, গণমাধ্যম কর্মী মোজাম্মেল হোসেন মুন্না, এসএম হুমায়ুন কবীর, এসএম নজরুল ইসলাম, জয়ন্ত শিরালী প্রমুখ।

এ মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলায় কর্মরত ২৫ জন গণমাধ্যম কর্মী অংশ নেন।

(এমএস/এএস/জানুয়ারি ২৩, ২০২৪)