গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিলের তুষের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে জামান রাইসমিলে এ ঘটনা ঘটে।

সিন্দিয়াঘাট নৌপু‌লিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হোসেন জা‌নিয়েছেন, মুকসুদপুর উপজেলার জলিরপার বাজারে জামান রাইসমিলের একটি ঘরে ধান ভাঙ্গানো তুস রাখা হচ্ছিল। সন্ধ্যার দিকে অসাবধানতাবশত ভাবে ওই তুসে আগুন লেগে যায়। এতে আগুন চারিদেকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে মুকসুদপুর ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্ঠা করে।

এসময় আগুন নেভাতে গিয়ে ওই রাইচ মিলের ৫ শ্রমিক আহত হন। পরে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মারাত্মক আহত রাহুল, সা‌কিব, বেল্লাল ও আ‌রিফসহ ৫ শ্রমিককে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। এদের সবার বা‌ড়ি মুকসুদপুর উপজেলার জ‌লিরপাড় গ্রামে।

(এমএস/এএস/জানুয়ারি ২৫, ২০২৪)