বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন রাজবাড়ী গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়
গোপালগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে রাজবাড়ী জেলার গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজবাড়ী জেলার গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে গাজীপুর জেলার কালিয়াকৈড় উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হরায়।
অন্যদিকে বঙ্গমাতা প্রথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রবিবার সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-১ গোলে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা শেষে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মধ্যে পুরস্কারের ট্রফি, মেডেল, নগদ টাকা এবং চেক বিতরণ করেন।
ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক শাহ রেজওয়ান হায়াত, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
(টিবি/এসপি/জানুয়ারি ২৮, ২০২৪)
