আ.লীগের ধানমন্ডি ও ঢাকা জেলা কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এবং আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে, শেখ হাসিনার কার্যালয়ে ও রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়ও হামলা ও ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।
এদিকে, এদিন বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। এই খবর ছড়িয়ে পড়লে লাখো মানুষ রাস্তায় নেমে আসা। এ সময় গণভবনে ঢুকেও লুটপাট করা হয়।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, বাংলাদেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।
বৈঠকে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।
(ওএস/এসপি/আগস্ট ০৫, ২০২৪)
