গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো ৫ জন। আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া ও বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে ওই সড়কের চেচানিয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ২টি ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, গোপালগঞ্জ জেলা শহরের মনসা জুয়েলার্সের মালিক সুশান্ত বনিকের ছেলে সুদীপ্ত বনিক (১৮)। তবে নিহত তবে নিহত মাইক্রো চালকের নাম পরিচয় এখানো পাওয়া যায়নি।
ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রো খুলনা যাচ্ছিল। এসময় বিপরিত দিক খুলনা থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে মুচরে গেলে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক নিহত হন। মাইক্রেবাসের ৩ যাত্রী এবং বাসের ২ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা রাস্তায় ওই যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে নিহত মাইক্রো চালকের নাম পরিচয় পুলিশ এখনো জানাতে পারে নি।
অপরদিকে, বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দিতে ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুদিপ্ত বনিক নামে এক যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে মারা যায় বলে ওসি জানিয়েছেন।
(টিবি/এসপি/আগস্ট ২৩, ২০২৪)
