তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ৫১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টা থেকে আজ রবিবার দুপুর ১২ টা পর্যন্ত গোপালগঞ্জ আবহাওয়া অফিস এ বৃষ্টিপাত রেকর্ড করেছে। আগামী ৩ দিন গোপালগঞ্জ জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ওই অফিসের ভারপাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান। 

ওই কর্মকর্তা বলেন, আজ বোরাবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

(টিবি/এসপি/আগস্ট ২৫, ২০২৪)