গোপালগঞ্জ  প্রতিনিধি : মানসিক প্রতিবন্ধী গ্রহকর্মী খুরশিদা আক্তার (৩৭) হত্যার প্রধান অভিযুক্ত নাজমুল হক ঠাকুর ওরফে বাদল ঠাকুরকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব। বিবাহ বর্হিভূত সম্পর্ককে কেন্দ্র করে হত্যা এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প ও সদর কোম্পানী (ভাটিয়াপাড়া) ক্যাম্প র‌্যাব ০৬ খুলনা কর্তৃক যৌথ বিশেষ আভিযানিক দল গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার বিকেলে ২৫ সেপ্টেম্বর মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প থেকে গত বুধবার রাত ১০ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত নাজমুল হক ঠাকুর ওরফে বাদল ঠাকুর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামের মৃত নুরুল হক ঠাকুরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের মৃত সিরাজুল হকের মেয়ে খুরশিদা আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি নাজমুল হক ঠাকুর ওরফে বাদল ঠাকুরের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এই সূত্রে তাদের মধ্যে বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে। এনিয়ে নাজমুলের পরিবারে কলহ সৃষ্টি হয়।

গত ২১ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী পেপে আনার জন্য বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। গত ২৪ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশের পুকুরে খুশিদার গলিত মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মরদেহের শরীরে ইট বাঁধা ছিল। এ ঘটনায় পরের দিন মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে অভিযুক্ত আসামি গা ঢাকা দেয়।

(এমএস/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৪)