আগৈলঝাড়ায় শারদীয় দুর্গা পূজায় প্রশাসনের প্রস্তুতি সভায় সর্বোচ্চ সতকর্তা অবলম্বন
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে প্রধান উৎসব আসন্ন শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদর উদ্যোগে বিশেষ আইন শৃংখলা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মন্ডপের স্বেচ্ছাসেবক দল গঠন করে এবং বিভিন্ন রাজনৈতক দলের নেতা কর্মীরদের মন্ডপে শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত রাখার কথা জানানো হয়েছে।
গতকাল রবিবার বিকেলে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য সচিব ও থানা অফিসার ইন চার্জ মো. আলম চাঁদ।
উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার সঞ্চালনায় অন্যান্যদেরে মধ্যে সভায় সকল নাশকতা ও সড়যন্ত্র রুখতে করা হুশিয়ারি দিয়ে আরও বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. আরাফাত হোসেন, সহকারী কমিশনার উম্মে ইমামা বানিন, জেলা বিএনপির নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, সাধারণ সম্পাদক সাবেক শিক্ষক দীনেশ চন্দ্র হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমটিরি সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিনের পেশ ইমাম হাফেজ মাওলানা আলহাজ্ব ফজলুল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সাবেক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার প্রমুখ
সভায় জানানো হয় যে, প্রতি পুজা মন্ডপের অনুকুলে ৫শ কেজি করে চাল সহায়তা বরাদ্দ প্রদান করেছে সরকারের দূর্যোগও ও ত্রান মন্ত্রনালয়।
প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, খুব শিঘ্রই প্রতি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অনুকলে এই চালের ডিও লেটার প্রদান করা হবে।
প্রসংগত, এবছর উপজেলায় জেলার মধ্যে সবচেয়ে বেশী মন্ডপ হিসেবে ১৭১টি পুজা মন্ডপে শাররদীয় পুজার আয়োজন সম্পন্নর পথে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৪)
