সালথায় খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত
সালথা প্রতিনিধি : "মুক্তির রাজপথ ইসলামী খেলাফত" এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সম্পাদক প্রশিক্ষণ মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা আমির সদস্য মাওলানা ইমদাদ বিন মাওলানা ছায়েনুদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা মাহবুবুর রহমান, ফরিদপুর জেলা ছাত্র মজলিসের সভাপতি মোল্লা মুহাম্মদ রুহুল আমিন সালথা উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি মফিজুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের যারা দেশের বাইরে পালিয়ে আছে, তাদেরকে দ্রুত দেশে এনে জনসম্মুখে বিচার করতে হবে। বক্তারা আরো বলেন, দেশের মানুষ চায় বাংলাদেশ খেলাফত মজলিস ক্ষমতায় আসুক। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মাওলানা মামুনুল হকের সৈনিক গড়ে তুলতে হবে।
(একে/এসপি/অক্টোবর ০৩, ২০২৪)
