গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন, শিক্ষক নাসির উদ্দিন, সুরেশ কুমার দাস, ইদ্রিসুর রহমান, হাবিবুর রহমান মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়া জেলার ৫ উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

(টিবি/এসপি/অক্টোবর ০৫, ২০২৪)