কোটালীপাড়ায় এই প্রথম প্রকাশ্যে এল জামায়াতে ইসলামী
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্য দিয়ে এই প্রথম প্রকাশ্যে এসছে বাংলাদেশ জমায়াতে ইসলামী।
আজ শনিবার জামায়াতে ইসলামীর কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে এ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়েত ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মোঃ ছোলায়মান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি হযরত মাওলানা আঃ হামিদ, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির প্রফেসর রেজাউল করিম, কোটালীপাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বক্তব্য রাখেন।
সমাবেশে কোটালীপাড়া উপজেলার ৫ শতাধিক ওলামা অংশগ্রহণ করেন।
জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মোঃ ছোলায়মান গাজী বলেন, এতোদিন আমরা প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারিনি। তবে আমাদের দলীয় কর্মকান্ড অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে আমাদের সভা সমাবেশ সহ দলীয় কর্মকান্ড চালিয়ে যাব।
(এমএস/এএস/অক্টোবর ১৯, ২০২৪)
