একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে মোহনপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে মাঝবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামী।

মাঝবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তালেবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি হারুন অর রশিদ, জেলা জামায়াতে ইসলামীর বায়েতুলমাল সম্পাদক ফেরদৌস রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোলাইমান মুন্সি, কালুখালী উপজেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুর রব, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে মাওলানা আব্দুল হাই জোয়াদ্দার, পাংশা পৌর জামায়াতে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম,মদাপুর ইউনিয়ন জামায়াতে আমীর ফিরোজ আহমেদ, পাংশা পৌর ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতে সভাপতি মাওলানা মোঃ এনামুল হক, কালুখালী উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা এখলাছুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০২৪)