গোপালগঞ্জ শহরে বিএনপির একাংশের মোটর শোভাযাত্রা
গোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপির একাংশ গোপালগঞ্জ জেলা শহরে মোটর সোভাযাত্রা করে শো-ডাউন করেছে।তারা মোটর শোভাযাত্রা নিয়ে জেলা শহরের বিভিন্ন সড়কে শো-ডাউন করে তাদের অস্তিত্ব জানান দেন।
রবিবার সকাল ১১ টায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার আড়পাড়া থেকে এই মটর শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এই মোটর শোভাযাত্রাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গেটপাড়ায় গিয়ে শেষ হয়।
এদিকে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিগত সরকার আমলে তারা কোন রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি। এখন সুযোগ এসেছে সুস্থ রাজনীতি করার। জনগণের আশা আকাংখার প্রতিফলন ঘটাতে এবং মানুষের জন্য তারা কাজ করতে চান।
উল্লেখ্য, বিগত ২০১৮ সালের সংসদ নির্বচনে তিনিই ছিলেন বিএনপির প্রার্থী।আগামীতেও তাকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গোপালগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন দেবে এমনটি আশা করেন তিনি।
(এমএস/এএস/ডিসেম্বর ১৫, ২০২৪)
