গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযানে অনিয়মের সত্যতা মিলেছে
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রবিবার সকালে দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কায্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময দুদক জেলা কার্যালয়ের অন্যান্য কমর্কর্তারা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ জেলা কায্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসবাবপত্র ক্রয়, লাইব্রেরীতে বই কেনা, অনিয়মের মাধ্যমে চাকুরী প্রদান, পানি শোধনাগার বিনষ্ট, কেনাকাটায় অনিয়ম, গেট নির্মাণসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক অনিয়মের সন্ধান পায় দুদক। সেই আলোকে রবিবার অভিযান চালানো হয়েছে। বিশ্ববিদ্যারয়ে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেঞ্চ ক্রয় করার অভিয়োগ প্রমানিত হয়েছে। যা নষ্ট হয়ে সরকারী অর্থ অপচায় হয়েছে।
দুদকের ওই কর্মকর্তা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্লানিং কমিশনের পরিচালক তুহিন মাহমুদ কেনাকাটায় অনিয়মের সাথে জড়িত রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যলয়ের অপর কর্মকর্তা নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে ব্যাপক টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে। আত্মীয়-স্বজনের নামে টেন্ডার নিয়ে কাজ না করে বিপুল পরিমান অবৈধ অর্থ উপার্জন করেছেন। এসসব বিষয়ে ফাইল ও কাগজপত্র চেয়েছি। এসব ফাইল ও কাগজপত্র যাচাই বাছাই করে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। পরে উর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে সিদ্ধান্ত দেবে, সেভাবে মামলা দায়ের সহ বাকী কায্যক্রম পরিচালনা করা হবে।
(টি৫বি/এসপি/জানুয়ারি ১২, ২০২৫)
