শীতকালীন ভলিবল প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে রানারআপ পঞ্চগড়ের মেয়েরা, এলাকায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের ফাইনালে ম্যাচে রানারআপ হয়েছে পঞ্চগড় জেলা বালিকাদল।
রানারআপ দলটি আজ শুক্রবার চট্রগ্রাম থেকে পঞ্চগড় ফেরা মাত্র, পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের শিশু-কিশোররা তাদের সংবর্ধনা প্রদান করে। বেলা পৌনে বারোটায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এই সংর্বধনা দেওয়া হয়।
সংর্বধিত খেলোয়াড়েরা হলো- পঞ্চগড় জেলার শেষ সীমান্ত তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে প্রতিষ্ঠিত ভেলকুগজ প্রামানিকপাড়া (ভিপি) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা খাতুন, ইতি আক্তার, জান্নাতুন আকতার, রাবিয়া আকতার, লমহা আকতার লিমা, জুলেখা বেগম, জাকিয়া সুলতানা, সাথি আকতার, পপি রাণী রায়, জমিলা আকতার, আরনিকা আকতার, আরজিনা আকতার ও তাদের কোচ তাকফিয়া আকতার।
সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক রহিম আব্দুর রহিম এবং দলটির দলনেতা ভেলকুগজ প্রামানিকপাড়া (ভিপি) উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক আবদুর রহমান।
সংবর্ধিত খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা শেষে, দলের পরবর্তী খেলাধুলায় খেলোয়াড়দের ব্যবহারের জন্য উন্নতমানের জার্সি সেট প্রদান করা হয়।
উল্লেখ্য, দলটি এর আগের বছর জাতীয় পর্যায় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। এবছর জাতীয় পর্যারের লীগ পদ্ধতির তিন দিন যথাক্রমে ২৪, ২৫ এবং ২৬, ফ্রেবুয়ারি চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে। এতে বান্দরবন জেলা দলের কাছে ৬-৪ পয়েন্টে ব্যবধানে পরাজিত হওয়ায় পঞ্চগড় জেলা দলটি রানারআপ হবার গৌরব অর্জন করে।
এর আগে গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বিভাগীয় পর্য়ারের প্রতিযোগিতা রংপুর স্টেডিয়ামে, ২০ ফ্রেবুয়ারি রাজশাহী উপ অঞ্চলে অনুষ্ঠিত নক আউট পদ্ধতিতে পরিচালিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হওয়ায়, দলটি জাতীয় পর্যায় খেলার সুযোগ পায়।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ভেলকুগজ প্রামানিকপাড়া (ভিপি) উচচ বিদ্যালয়ের বালিকা খেলোয়াড়রা বিভিন্ন ইভেন্টে নিয়মিত জাতীয় পর্যায়ে খেলাধুলায অংশ গ্রহণ করার কৃতিত্ব অর্জন করে আসছে।
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, "আমাদের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। তাদের এই গৌরব গোটা জেলাবাসীর। সহসায় তাদের নিয়ে বসবো। ভেলকুগজ প্রামানিকপাড়া (ভিপি) উচ্চ বিদ্যালয়টিও সময় করে পরিদর্শন করবো।"
(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৫)
