গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে র্যালী, আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন, কলকাখান ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর দিবসটি উদযাপন করে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র্যালীটি শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার শপথ বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারওয়ার হোসেন, কলকাখান ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এইচ.এম শাহাদাত।
এ ছাড়া অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না প্রমুখ।
(টিবি/এএস/মে ০১, ২০২৫)
