সালথায় ইউপি সদস্য গ্রেফতার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা মাঝারদিয়া ইউপি সদস্য কবির মোল্যা (৩৫) কে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল।
কবির মোল্যা ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য ও মাঝারদিয়া গ্রামের আইজুদ্দিন মোল্যার ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে ফরিদপুর শহর এলাকা থেকে কবির মেম্বারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে। আজ বুধবার গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
(এএনএইচ/এএস/মে ০৭, ২০২৫)
