রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‌দেশব্যাপী চার দফা দাবি আদায়ের ‌লক্ষ্যে ‌বাংলাদেশ ‌কেমিস্ট এন্ড ‌ ড্রাগিস্ট সমিতির‌ মানববন্ধন ‌ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে প্রায় ঘন্টাব্যাপী ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সমিতিটির জেলার সদস্যবৃন্দ।

এসময় বাংলাদেশ ‌কেমিস্ট এন্ড ‌ড্রাগিস্ট সমিতি যে চার দফা দাবি তুলে ধরেন তা হচ্ছে: ‌১. ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, ২. মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া ও প্রতিস্থাপন করা ৩. ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ বিক্রি বন্ধ করা এবং ৪. সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। অনুষ্ঠানে ‌ বিসিডিএস ফরিদপুরের এর সভাপতি ‌নাজমুল হোসেন লোচন এর সভাপতিত্বে ও ‌ সংগঠনটির সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল এর সঞ্চালনায় ‌বক্তব্য রাখেন - সংগঠনটির জেলা কমিটির সদস্য মোস্তফা মাহফুজ বুলু, বারাক মডেল ফার্মেসীর স্বত্বাধিকারী নজরুল ইসলাম, চৌধুরী মেডিকেল হলের স্বত্বাধিকারী কামরুল হাসান চৌধুরী, মুন সার্জিক্যাল এন্ড ফার্মার প্রোপ্রাইটর সৈয়দ আলাওল হোসেন তনু ‌, হাফসা মেডিকেল হলের মালিক হাফিজুর রহমান প্রমুখ। এ সময় ফরিদপুরের সকল ঔষধ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যবসায়ীরা ‌ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে অভিযোগ করে বলেন, ‌ঔষধ কোম্পানিগুলো ‌তাদের কাঙ্খিত কমিশন দিচ্ছে না। তারা বলেন, বাইরের দেশে যেখানে প্রতি দোকানদার ৩০ থেকে ৪০ শতাংশ কমিশন পায় সেখানে বাংলাদেশে মাত্র ১২% কমিশন দেওয়া হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো নিতে কোম্পানীগুলো গড়িমসি করে। এছাড়া লাইসেন্স বিহীন দোকানগুলোতেও শুধু নয়, বিভিন্ন নাম সর্বস্ব হাসপাতাল ও মুদি দোকানেও এসব ওষুধ বিক্রি করা হয়।

এছাড়া বক্তারা দেশের উৎপাদিত ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া সহ নিম্নমানের ঔষধ ও ফুড সাপ্লিমেন্ট বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

(আরআর/এএস/মে ২২, ২০২৫)