মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বর্ণাঢ্য আয়োজনে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার মানবিক ডাক্তার নামে খ্যাত সুবর্ণ সন্তান ডাক্তার জাকির হোসাইন কে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার (৩০ মে) সুবর্ণ ডায়গনস্টিক এন্ড কনসাল্টেশনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

ডাক্তার জাকির হোসাইন বলেন, আমি সকলকে ধন্যবাদ জানাই আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য, দীর্ঘদিন আমার এই গেজেটটা পেন্ডিং ছিল ৫ আগস্ট এর সুবাদে আমার এই গেজেটটা প্রকাশ হয়েছে। আমি এই এলাকারই সন্তান আমার স্কুল কলেজ সবই এই এলাকাতে আমার শিক্ষক এবং এলাকাবাসীর দোয়ায় আমি ৪২তম বিসিএস পাস করেছি আমার এই বিসিএস এর পেছনের সবচেয়ে বড় অবদান আমার মা। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই এলাকার সকল মানুষের সেবা করতে পারি।

সুবর্ণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের এমডি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা গত ১০ বছর যাবত সুবর্ণ ডায়গনস্টিক সেন্টার এর মাধ্যমে সকলের সেবা দিয়ে আসছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সকলের সেবা দিয়ে যেতে পারি এবং নব বিসিএস ক্যাডারপ্রাপ্ত ডাক্তার জাকির হোসাইন প্রতি শুক্রবার আমাদের এই ডায়াগনস্টিক সেন্টারে রুগীদের সেবা দিয়ে থাকেন

এই সময় ডাক্তার জাকির হোসাইন এর সাথে আরো উপস্থিত ছিলেন, তার গর্ভধারণী মা ও তার স্ত্রী ডাক্তার সাবিহা শারমিন এবং তার সন্তান।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে ফুল দিয়ে সংবর্ধনা জানান, সুবর্ণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর পার্টনারশিপ মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ, মোহাম্মদ কামাল হোসেন, রনজিৎ দেবনাথ রাখাল, মোঃ হামিদ উল্যাহসহ সুবর্ণচরের কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ওষুধ কোম্পানির কর্মকর্তাবৃন্দ এবং এলাকাবাসী।

(এস/এসপি/জুন ০২, ২০২৫)