সুবর্ণচরে চর রশিদ মানবিক ফাউন্ডেশনের মাংস বিতরণ
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাংস বিতরণ করেছে নোয়াখালী সুবর্ণচরের স্বেচ্ছাসেবী সংগঠন 'চর রশিদ মানবিক ফাউন্ডেশন"।
আজ শনিবার বিকেলে চরজব্বর ইউনিয়নের মধ্য রশিদ মোখলেস মার্কেটের মাংশ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে চর রশিদ মানবিক ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে মাংশ বিতরণ করা হয়। পরে সংগঠনের উদ্যােগে আলোচনা, মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
চর রশিদ মানবিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ ফরহাদ উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরজব্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু কাউছার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্রগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চর রশিদ মানবিক ফাউন্ডেশনের সহসভাপতি মোঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ফারুক, জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ রাশেদ হোসেন, অর্থ সম্পাদক মাওলানা মাঈন উদ্দিন।
'চলো সবাইকে নিয়ে বাঁচি' স্লোগানকে ধারণ করে, চর রশিদ মানবিক ফাউন্ডেশনটি ২০২০ সালে প্রতিষ্ঠা হয় সে থেকে ভাঙ্গা সড়ক মেরামত, শীতবস্ত্র বিতরণ, প্রতি ঈদুর ফিতরে শাড়ী লুঙ্গি বিতরণ, প্রতি ঈদুল আযহায় মাংশ বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, অসুস্থ্য ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ, মূমূর্ষ রোগীদের রক্তদান, বাৎসরিক ওয়াজ মাহফিলের আযোজন সহ বাল্য বিবাহ রোধ, মাদক বিরোধী আন্দোলনসহ নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে।
বক্তারা বলেন, চর রশিদ সামাজিক সংগঠন অত্র এলাকায় নানা উন্নয়ন মুখি কাজ করে যাচ্ছে, এভাবে প্রতিটি বৃত্তবান ও সামাজিক সংগঠন গুলো এগিয়ে এলে এগিয়ে যাবে আমাদের সুবর্ণচর সেই সাথে এ সংগঠনের সাথে যুক্ত হতে অনুরোধ জানান।
(আইএস/এসপি/জুন ০৭, ২০২৫)
