ফরিদপুরে শ্রমিক লীগ নেতা গোলাম নাছিরের ফাঁসির দাবিতে মানববন্ধন
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বিএনপি সমর্থিত কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ। আজ রবিবার বেলা বারোটার দিকে ফরিদপুর কোর্ট চত্ত্বরের এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তাদের ব্যবহৃত ব্যানারে উল্লেখ করা হয়- ২৪ গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপরে হামলাকারী পুলিশের ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ নারী ব্যবসায়ী ও খুনি গোলাম মোহাম্মদ নাছিরের ফাঁসি চাই।
ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন ১০৫৫ এর সভাপতি ইয়াসিন মোল্লা সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আন্তঃজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান মানা, সাধারণ সম্পাদক গোলাম আজাদ, মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য নিতাই রায়, আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট স্বাধীন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব মিয়া, জুলাই যোদ্ধা সোহেল রানা, রত্না বেগম প্রমুখ।
বক্তারা এ সময় বিগত দিনে গোলাম মোহাম্মদ নাছিরের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন, ক্ষমতাসীন দলের সদস্য হওয়ার সুবিধা নিয়ে এব শ্রমিক লীগের সভাপতি সুবিধা নিয়ে নাছির দিনের পর দিন অপকর্ম করেছে। ভিন্ন মতের লোকজনের ওপর মামলা-হামলা করেছে তাদের ওপর তার লোকজন শারীরিকভাবে নির্যাতন করেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে তিনি নিজে উপস্থিত থেকে ছাত্রদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলেও জানানো হয়।
বক্তারা বলেন, নাছির বর্তমানে কারাগারে থাকলেও তার লোকজন শহরের বিভিন্ন স্থানে অবস্থান করছে তারা যেকোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। তার কাছে অনেক অবৈধ অস্ত্র রয়েছে অবিলম্বে তা উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
(আরআর/এসপি/আগস্ট ১৭, ২০২৫)
