গোপালগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শহিদ বুদ্ধিজীবি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত বধ্যভূমির স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ।
এসময় শহিদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়। এরপর মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা পরিষদের হল রুমে দিবসটির তাৎপর্য্ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দিবসটির চেতনা ধরে রেখে আগামী প্রজন্মের মধ্যে আদর্শ ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়ে বক্তারা অপতৎপরাতা রুখতে সকলের প্রতি আহবান জানান।
(টিবি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৫)
