শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ ১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলী গণসংযোগ ও পথসভা করেছেন।

শনিবার দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টা থেকে মুন্সীগঞ্জ ১ আসনের নির্বাচনী এলাকা শ্রীনগর উপজেলা সদরের বাজার, সিরাজদিখান উপজেলার নিমতলা, শেখর নগর বাজার বাড়ৈখালী বাজার, শ্রীধরপুর বাজার, ঘনশ্যামপুর, খারশুর বাজার, মরিচা বাজারে গণসংযোগ করেন। পরে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার ফুটবল প্রতীকের জন্য উপস্থিত সবার কাছে ভোট প্রার্থনা করেন।

(এআই/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৬)