দিলীপ চন্দ, ফরিদপুর : আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফরিদপুর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করেছে জেলা ও মহানগর বিএনপি। এ লক্ষ্যে আজ রবিবার সকালে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভাস্থল পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর হোসেন চৌধুরী রুবেল ও সদস্য মোহাম্মদ শামীম হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফ বকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, ছাত্রদলের সহ-সভাপতি আদনান খান, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ এবং সরকারি ইয়াসিন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সজীব আহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের জনসভাকে সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৬)