সভাপতি মোর্তজা, সম্পাদক মজিদ
সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির কমিটি গঠন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা স্ট্যাম্প ভেণ্ডার সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার সাতক্ষীরা মোজাফফর গার্ডেনে বনভোজন উপলক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আবু মোর্তজাকে সভাপতি ও আব্দুল মজিদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
গতকাল শনিবার বিকেলে মোজাফফর গার্ডেনে স্ট্যাম্প ভেন্ডার সৈয়দ আহম্মদ খান মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কলারোয়ার লিয়াকত আলী, কালিগঞ্জের কুূদ্দুস আলী, পাটকেলঘাটার মোঃ জিল্লুর রহমান, সাতক্ষীরা আদালতপাড়ার আব্দুল মজিদ, আবু মোর্তজা প্রমুখ।
বক্তারা বলেন, ট্রেজারী থেকে নিয়মিত কোর্ট ফি, নন জুডিশিয়াল স্ট্যাম্প, ডেমি পেপারসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে স্ট্যাম্প ভেণ্ডারদের মাঝে মাঝে বিড়ম্মনার শিকার হতে হয়। গুনতে হয় অতিরিক্ত টাকা। অনেক সময় আদালতপাড়ার কয়েকজন কোর্ট ফি জালিয়াতির সঙ্গে জড়িত থাকলেও এক স্ট্যাম্প ভেণ্ডারকে জড়িয়ে জেলের ঘানি টানতে হয়েছে। আবার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতির ঘটনায় সদর সাব রেজিস্ট্রি অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডার জেল খেটেছেন। কোর্ট ফি ও নন জুডিশিয়াল স্ট্যাম্পর কৃত্রিম সংকট দেখিয়ে প্রকৃত মূল্য বহির্ভূত অতিরিক্ত টাকা অগ্রিম নিয়ে বেশ কয়েকজন স্ট্যাম্প ভেণ্ডারদের সঙ্গে লক্ষ লক্ষ টাকা প্রতারনা করেছেন ট্রেজারী অফিসের এক কর্মকর্তা গোলাম মোস্তাফা। তার বিরুদ্ধে মামলা করে ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। এসব অনিয়ম ও দূর্ণীতির হাত থেকে স্ট্যাম্প ভেন্ডারদের রক্ষা করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। এজন্য জেলাব্যাপি সংগঠনের ১৩০ জন সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সবশেষে আবু মোর্তজাকে সভাপতি ও আব্দুল মজিদকে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৬)
