আলোচিত নব্য নাস্তিক জাহিদ হাসানের উপর হামলা
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল (রহ:)- এর পূন্যভূমি সিলেট থেকে উটে আসা হাসান এখন ইসলামবিরোধী হিসেবে সারা দেশে সমালোচিত।২০২১ সাল থেকে তিনি তার স্যোসাল মিডিয়ায় ও বিভিন্ন বই লেখালেখিতে সরব। বাংলাদেশের মতো রক্ষনশীল দেশে যেখানে ধর্মকে পারিবারিক, সামাজিক কিংবা রাষ্টসহ সবকিছুর উর্দ্ধে রাখা হয়, সেখানে হাসান ধর্মের বিরদ্ধে প্রতিনিয়ত লেখালেখি করছেন। গত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে কয়েকবার বিক্ষোভ সমাবেশ হলেও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-নিয়ে কটাক্ষ করায় তার বাবা ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অক্টোবর ২০২৫ সালে সিলেট আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু এখনও তাকে বিচারের মুখোমুখি করা যায়নি।
সম্প্রতি তাকে ধরার জন্য ১লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়। গত ২৫ জানুয়ারি তাকে নারায়ণগঞ্জ বাজার মসজিদের সামনে তাকে দেখা যায় এবং এলাকার কিছু যুবক তাকে ধরতে গেলে সেখানে বাকবিতণ্ডা হয়৷ একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
মুসল্লিদের রোষানলে পড়ে নাস্তিক জাহিদ হাসান গুরুতর আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যান। মুসল্লীদের একজন জানান,"ইসলাম ও ইসলামের নবীকে নিয়ে কটুক্তিকারীদের এই বাংলা থেকে বিতাড়িত করতে হবে। বাংলার পবিত্র ভূমিতে নাস্তিকদের কোনো ঠাঁই নেই।
(এমএস/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৬)
