অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্ত কানাডা
স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে কাজ করছে কানাডা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকার কানাডা হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
কানাডা হাইকমিশন জানায়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর্যবেক্ষক মিশনের সঙ্গে একযোগে কাজ করছে কানাডা।
বার্তায় আরও বলা হয়, গণতন্ত্র একটি বিশ্বব্যাপী কল্যাণমূলক ব্যবস্থা।
আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কানাডা একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক কণ্ঠস্বর প্রকাশের অধিকারকে সমর্থন করে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
