সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : জনতা ব্যাংক পিএলসি ভৈরব বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন করে নতুন ভবনে উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পৌর শহরের ভৈরব উপজেলা সংলগ্ন হাজী কালু মিয়া ভবনের দ্বিতীয় তলায় জনতা ব্যাংক পিএলসি ভৈরব বাসস্ট্যান্ড শাখা স্থানান্তরিত করা হয়। এসময় ফিতা কেটে জনতা ব্যাংক পিএলসি ভৈরব বাসস্ট্যান্ড শাখার নতুন ভবন উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিগণ।

জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আলী আহমেদ এর সভাপতিত্বে নতুন ভবনের কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক ফারজানা খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন, ভৈরব চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ, জনতা ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ মামুনুর রশিদ তরফদার, ভৈরব পাদুকা কারখানা সমবায় সমিতি সভাপিত মো. আলামিন মিয়া, সাধারণ সম্পাদক আল আমিন, ভৈরব সুম্যাটেরিয়াল সমিতির সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল হক মুন্না।

উল্লেখ্য, জনতা ব্যাংক পিএলসি বাসস্ট্যান্ড শাখা ভৈরব বাসস্ট্যান্ডে সরদার ভবনের দ্বিতীয় তলা থেকে পরিচালিত হয়ে আসছিল। ভৈরব বাসস্ট্যান্ড জায়গাটি খুবই জনাকীর্ণ এবং ব্যাংকিং ব্যবসা বান্ধব না হওয়ায় ব্যাংকের উদ্ধর্তন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ব্যবসা ও গ্রাহকসেবা বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পাশে ভৈরব পৌর শহরের উপজেলা সংলগ্ন হাজী কালু মিয়া ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত করা হয়েছে।

শাখা ব্যবস্থাপক মোবারক হোসেন সরকার বলেন, জনতা ব্যাংক পিএলসি বাসস্ট্যান্ড শাখা একটি জনাকীর্ণ এলাকায় এতদিন পরিচালিত হয়ে আসছে। তাই কর্তৃপক্ষ ব্যাংকটিকে জনবান্ধব করার জন্য বাংলাদেশের বৃহত্তর পাদুকা মার্কেট সংলগ্ন এলাকা হাজী কালু মিয়া ভবনে স্থানান্তর করেছেন। আজ তাঁর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে করে ব্যাংকেরও ব্যবসায়ীকভাবে উন্নয়ন হবে। তাছাড়া এই এলাকার পাদুকা ব্যবসায়ী ও অন্যান্য ব্যবসায়ীরাসহ এলাকাবাসী ব্যাংকের সেবা নিতে সহজ হবে। আমি আশা রাখি, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল হক জাবেদ ও পাদুকা সংলগ্ন সংগঠনের কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করবেন।

(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)