কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিনিধি দলের সাথে জিওসি'র সৌজন্য সাক্ষাৎ
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রতিনিধি দলের সাথে শহীদ সালাহউদ্দিন সেনানিবাস, ঘাটাইল এর জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়াকমান্ডার ঘাটাইল এরিয়া'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ সোমবার সকালে সাক্ষাৎকালে প্রতিনিধি দল সেনাবাহিনীকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট টাঙ্গাইল এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়ে অবহিত করেন।
প্রতিনিধি দল জানান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট টাঙ্গাইল এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ছয় হাজার দেশী ও বিদেশী শিক্ষার্থী, এনজিও কর্মী, পেশাজীবি কর্মরত রয়েছেন, যার অধিকাংশই মহিলা। জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ধৈর্য্য সহকারে প্রতিনিধি দলের কথা শোনেন এবং নির্বাচন চলাকালে নিরাপত্তা সংক্রান্ত সবধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।
(এসএম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৬)
