গোপালগঞ্জ প্রতিনিধি : "নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন গড়ি " এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে নবম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি)  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয় শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা ও আলোচনাসভার আয়োজন করে। 

এতে ১১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম, ২য় এবং তয় পুরস্কার বিজয়ীদের সম্মাননা স্মারক, বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লোগো সম্বলিত স্থায়ী ক্যালেন্ডার ও নগদ অর্থ প্রদান করা হয়।

(টিবি/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২৬)